অ্যালামনাই কি?
"অ্যালামনাই" (Alumni), যার বাংলা দাঁড়ায় প্রাক্তন, বলতে বোঝায় যাঁরা কোন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন করে উত্তীর্ণ হয়েছে এবং নিজের দায়িত্ববোধ থেকে অর্জিত জ্ঞান সমাজ বিনির্মানের মাধ্যমে দেশের উন্নতি সাধনের জন্য ব্যবহার করছে।
অ্যাসোসিয়েশন কি?
"অ্যাসোসিয়েশন" (Association) অর্থাৎ সংঘ বা সংগঠন হল কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্য নিয়ে কিছু সংঘবদ্ধ মানুষের আইন-কানুন মেনে একত্রিত হওয়া।
লক্ষ্য ও উদ্দেশ্য
বর্তমান যুগ হচ্ছে কানেক্টিভিটির যুগ। যার সাথে যত বেশি মানুষের জানাশোনা তার তত বেশি কানেক্টিভিটি এবং বিপদে আপদে সাহায্য করারও মানুষ বেশি। তাই অ্যাসোসিয়েশনের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো, সকল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন করা। আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী সরকারের উচ্চপদস্থ স্থানে অবস্থান করে দেশকে সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্কুল- কলেজ - বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বিভিন্ন সরকারি ব্যাংকের কর্মকর্তা, পিএইচডি গবেষক থেকে শুরু করে এমন অনেকেই আছেন যাঁদের সাহায্য প্রায়ই আমাদের নিতে হয়। এই অ্যাসোসিয়েশন আপনাকে সে সব মহৎ মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে। এছাড়াও কলেজের আরো মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা কলেজকে প্রদান করবেন। যাতে কোন প্রকার বদনাম এবং নিন্দা কলেজের নামে না ছড়ায়।।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি?
অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো কোন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন যা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কমন প্লাটফর্ম তৈরি করে, ভ্রাতৃত্ব এবং একতা সুদৃঢ় করে, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে কলেজের প্রতি যে দায়িত্ব তা পালন করা, প্রয়োজনীয় সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতঃ প্রাক্তন শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ সমূহ সম্পাদন এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা।
মাহিলারা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি? কেন? লক্ষ্য ও উদ্দেশ্য কি?
অমাহিলারা কলেজ দক্ষিণ বঙ্গ তথা বরিশালের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আশির দশকের মাঝামাঝি থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান গুণগত শিক্ষার মান নিশ্চিত করে, সমাজ এবং দেশকে উপহার দিয়েছে কিছু শ্রেষ্ঠ মানুষের, যাঁরা সততা এবং নিষ্ঠার সহিত দেশের সেবা করে যাচ্ছে৷ অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি প্রতিষ্ঠানের অংশ, এটি ফেলে আসা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট স্থান করে দেয় যাতে করে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে দায় তা শোধ করার সামান্য সুযোগটুকু পায়। মাহিলারা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন- প্রাক্তন শিক্ষার্থী যারা কলেজ থেকে এইচএসসি, ডিগ্রি ও অনার্স পরীক্ষায় অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের জন্যই গড়া একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা হলো, কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যমে, বিপদে আপদে সবাইকে পাশে পাওয়া এবং কলেজর স্বার্থ রক্ষার্থে একজোট হয়ে কাজ করা। কলেজের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাব চালু করা, যাতে করে অযথা পাড়ায়-মহল্লায়-দোকানে আড্ডা না দিয়ে গঠনমূলক কাজে নিজেদের ব্যস্ত রাখে।্ষা করা।